মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গল্পে বিচ্ছেদও ছিল। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। তবে সিনেমাটির শুটিং চলাকালে একবার আলাদা হয়ে গিয়েছিলেন দুজন।পরে কারগিলে শুটিংয়ে থাকা সিদ্ধার্থের নিয়মিত ফোন ও বার্তায় আবার কাছাকাছি আসেন তাঁরা।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে এসে নিজেদের প্রেম, বিয়ে, মাতৃত্ব ও দ্বিতীয় সন্তানের অপেক্ষাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই দম্পতি।‘শেরশাহ’ সিনেমার সময় আলাদাকিয়ারা জানান, ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার কাজ শেষ করার পর একটি পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৯ সালে ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ শুরু করেন তাঁরা। শুটিংয়ের সময়ই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তবে একপর্যায়ে সিদ্ধার্থের আচরণ নিয়ে অসন্তুষ্ট হন কিয়ারা।কিয়ারা বলেন, ‘তুমি আমার সঙ্গে কখনো খুব ঘনিষ্ঠ হও, আবার কখনো দূরে সরে যাও।
সূত্র: প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।এ ঘটনার ৯ সেকেন্ডের একটি ভিডিও গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ব্যবস্থাপক খোকনের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছেন এইচ এম হোসেন। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন তিনি। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।নাম প্রকাশ না করা শর্তে রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসেছিলেন। তিনি ব্যবস্থাপকের কাছে টাকা না দিয়েও দাবি করছিলেন, টাকা দিয়েছেন।
ব্যবস্থাপক টাকা না পেয়ে বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
সূত্র: প্রথম আলো
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সাহাপাড়া এলাকায় সাকোয়া বাজার–সাহাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিক্ষার্থী হলো বোদা উপজেলার ভোলাবসুনিয়া এলাকার আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম (১৫) ও ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (১৫)।
আহত শিক্ষার্থীর নাম ফজলে রাব্বি শাহ (১৫)। সে সাহাপাড়া এলাকার আবু শাহর ছেলে। তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হতাহত সবাই স্থানীয় সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। হতাহত মাদ্রাসাছাত্রদের পরিচয় নিশ্চিত করেছেন বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামার মোটরসাইকেল নিয়ে আজ সকালে সাকোয়া এলাকায় প্রাইভেট পড়তে যায় সায়মন।
প্রাইভেট শেষে বন্ধু রেদোয়ান ও ফজলে রাব্বিকে নিয়ে সে বাড়ির উদ্দেশে রওনা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন