গাইবান্ধা জেলায় মোট ১৮৬টি চর রয়েছে, যা জেলার মোট ভূখণ্ডের ৩৫ শতাংশ। তাই গাইবান্ধার উন্নয়ন করতে হলে চরের উন্নয়ন জরুরি।
এ জন্য জরুরিভাবে চরাঞ্চলকেন্দ্রিক উন্নয়ন বরাদ্দ প্রদান এবং চর উন্নয়ন অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি।ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একশনএইড সুশীল প্রকল্প ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।এ ছাড়া গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, দ্বিতীয় যমুনা সেতু, ইপিজেড ও চরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনেরও দাবি জানানো হয়।‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতা করে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন।
এসকেএস ইন বালাসি মিলনায়তনে গতকাল বুধবার সকালে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো

‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’—মৎস্যজীবী দল নেতার হুমকি
প্রাইভেট শেষে মোটরসাইকেলে ফিরছিল তিন বন্ধু, গাছের সঙ্গে ধাক্কায় দুজন নিহত
পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তরিত হলো মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা
লক্ষ্মীপুরে বাড়ির উঠানে দুধের কৌটায় মিলল ‘শক্তিশালী’ বোমা
তুরস্কের কাছে বাংলাদেশের গুরুত্ব কোথায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন