সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সংসদে তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে?
তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে জাতীয় সংসদে এ কথা বলেন নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’আক্রমণের লক্ষ্য কারা তা স্পষ্ট এমন মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন।
আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা।
সূত্র: প্রথম আলো

পরীক্ষা শেষের আনন্দে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কুড়িগ্রাম জেলা সভাপতি ঢাকায় গ্রেফতার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদ...
শূন্য নম্বর ৩০ শিক্ষার্থীর, ব্যাখ্যা না দিলে বহিষ্কার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন