আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে এমন নির্বাচন হবে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। নির্বাচনে মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন।
দিনের ভোট রাতে হবে না, বিনা ভোটে কেউ নির্বাচিত হবেন না।আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউপি নির্বাচনের সম্ভাব্য পাঁচটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন হতে পারে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী ১০ ডিসেম্বর।
পরবর্তী ধাপে আগামী ৪ অথবা ৬ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: প্রথম আলো

‘ঘুমানোর আগে মাকে বলে রেখেছিলাম ভোর পাঁচটায় ডেকে দিতে’
ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, পেছনে মিলল কেরোসিনের বোতল
উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব আগামীকাল
ঢাকায় বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন