advertisement

‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’

‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’
পুরস্কার হাতে ঋতুপর্ণা
ফটো কার্ড প্রিন্ট

‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’—মুখে হাসি ছড়িয়ে কথাটা বললেন ঋতুপর্ণা চাকমা। পুরস্কার, স্বীকৃতি—সবকিছুই তাঁর কাছে আনন্দের। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে আজ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজনে উপস্থিত হয়ে সেই আনন্দই ভাগ করে নিলেন দেশের নারী ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার।গত আসরে বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা হয়েছিলেন ঋতুপর্ণা।

এবার বর্ষসেরার দৌড়ে হয়েছেন দুই রানারআপের একজন। তাতেও তাঁর আনন্দের কমতি ছিল না। পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘আমার কাছে সব পুরস্কারই সেরা। এমন সম্মান পাওয়া গর্বের ও আনন্দের। পুরস্কার পেতে সত্যিই খুব ভালো লাগে।’গত বছর মাঠের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ঋতুপর্ণা। জুন-জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে করেছেন ৫ গোল। পুরো প্রতিযোগিতাতেই ছিলেন দারুণ ছন্দে।

গ্রুপ পর্বে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘মনে হচ্ছে জীবন সার্থক’ ‘মনে হচ্ছে জীবন সার্থক’ বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে চায় দক্ষিণ আফ্রিকা চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো চাকরি গেল ক্যারিকের, ইউনাইটেডের কোচ হচ্ছেন আর্জেন্টাইন পচেত্তিনো সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: কে হচ্ছেন বর্ষসেরা সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: কে হচ্ছেন বর্ষসেরা উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন উসমান খাজার পক্ষে–বিপক্ষে এখন পর্যন্ত কে কী বললেন
advertisement

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/bajare-seeter-sbji-100-takay-za-kinte-parben

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
আর্থিক প্রতিষ্ঠানের সিএফও, সিটিও ও কোম্পানি সচিব নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও সততার নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে নিয়ন্ত্রণ বাড়াতে আইসিসির প্রস্তাব!

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে নিয়ন্ত্রণ বাড়াতে আইসিসির প্রস্তাব!
বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা বাড়ছে। তবে এসব টুর্নামেন্টের বাণিজ্যিক বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি, খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও মর্যাদা নিয়ে উদ্বেগ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন