advertisement

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সৌজন্য সাক্ষাৎ। ঢাকা, ১২ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী? বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তির নির্মাতাকেই কেন বিপদের আগাম সংকেত দিতে পারল না এআই বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তির নির্মাতাকেই কেন বিপদের আগাম সংকেত দিতে পারল না এ... রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
advertisement

পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের

পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের
গত মঙ্গলবার শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা হয়; পরদিন রাতেই কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বড় ধরনের আগুন লেগেছে

এনসিপির ছাত্রনেতা হাসিবুল ইসলাম ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় দলটি উদ্বিগ্ন। মৌলভীবাজারে হাসিবুলের ওপর চাপাতি হামলা এবং কুষ্টিয়ায় নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে। নুসরাত আগে থেকেই হুমকির শিকার হয়ে জিডি করেছিলেন। এনসিপি মনে করে, দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে এবং বিএনপি সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। এটা এনসিপিকে ভয় দেখাতে বিএনপির কৌশল হতে পারে বলে সন্দেহ করছে দলটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/bajare-seeter-sbji-100-takay-za-kinte-parben

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের তিন পদে নিয়োগের যোগ্যতা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
আর্থিক প্রতিষ্ঠানের সিএফও, সিটিও ও কোম্পানি সচিব নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও সততার নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন