মহাবিপদে পড়েছেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সদ্য পদত্যাগ করা সিইও জেনসেন হুয়াং। কিন্তু সেই বিপদের আগাম সংকেত কেন ধরা পড়ল না এআইয়ের চোখে?কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের জীবনের নানা জটিল সমস্যার সমাধান দিচ্ছে। চিকিৎসা, গবেষণা, মহাকাশ অভিযান, আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে আর্থিক লেনদেন; প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের ব্যবহার।
এমনকি মানুষের আচরণ বিশ্লেষণ, তথ্যের অসংগতি খুঁজে বের করা কিংবা সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার কাজও করতে পারে এই প্রযুক্তি। অথচ বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে ওঠা বিতর্ক সামনে এনেছে ভিন্ন এক প্রশ্ন। এই বিপদের আগাম সংকেত কেন ধরা পড়ল না এআইয়ের চোখে? এত উন্নত এআইও কি মানুষের সম্পর্কের জটিলতা কিংবা প্রতারণার সম্ভাব্য সংকেত আগেভাগে বুঝতে পারে না?
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও আজই পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।
সূত্র: প্রথম আলো

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?
আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু
রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি রনজিত সিলেটে গোপনে সভা করেছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন