পুলিশের করা একটি মামলা থেকে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে। এ ঘটনায় গতকাল বুধবার গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। এত দিন পর তিনি কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।রনজিত চন্দ্র সরকারের অবস্থান এখন কোথায়, সে বিষয়ে সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি।
তবে মামলায় তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।রনজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য হলেও মামলার তথ্য অনুযায়ী, তিনি সভা করেছেন সিলেটের গোয়াইনঘাটে।
সূত্র: প্রথম আলো

অর্থ সরবরাহ কী? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কী?
আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু
বিশ্বের সবচেয়ে উন্নত এআই প্রযুক্তির নির্মাতাকেই কেন বিপদের আগাম সংকেত দিতে পারল না এ...
রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন