সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ব্যবহৃত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তির সহায়তা। তবে খেলা হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে, আর ভিএআর পরিচালিত হবে থাইল্যান্ড থেকে।
কিন্তু বাংলাদেশের মাঠে খেলা হলেও ভিএআর পরিচালনার দায়িত্ব কেন অন্য দেশের হাতে?সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ভিএআর পরিচালনার জন্য ম্যাচের আয়োজক দেশেই নিয়ন্ত্রণকেন্দ্র থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মুঠোফোনে সাফ সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ফুটবলেও একই ব্যবস্থা চালু আছে।
আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) অধীনে ইন্দোনেশিয়া থেকে মিয়ানমার—বিভিন্ন দেশের ম্যাচের ভিএআর কার্যক্রম থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়।
সূত্র: প্রথম আলো

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’
বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের
উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি
আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা
ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন