advertisement

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
মো. জাকির হোসেন
ফটো কার্ড প্রিন্ট

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। এ সময় হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন।

মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী।

এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান আওয়ামী লীগের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি
advertisement

তুরাগে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেফতার

তুরাগে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেফতার
রাজধানীর তুরাগের কামারপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে পিচ্চি মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও রয়েছেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে বৃহস্পতিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেখানে এই মামলার আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আড়াল করার জন্য তৎকালীন সরকার গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেছে। এ রকম অমানবিক ঘটনা ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগ হলো ২০১৩ সালের ৫ মে দুপুর থেকে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের লোকজনের হামলায় ৩২ জন হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থক নিহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

আওয়ামী লীগের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান
দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কর্নেল (অব.) মো. জগলুল আহসান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে, তবে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহ্বায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জগলুল আহসান এই হুঁশিয়ারি দেন।

জগলুল আহসান বলেন, বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবারও কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম তার দাঁতভাঙা জবাব দেবে।জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা কর্নেল (অব.) জগলুল আহসান আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা যেভাবে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে বসিয়েছিলেন, তেমনি বর্তমানে আওয়ামী লীগ ও ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর প্ররোচনায় তৈরি দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলায় জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর পাশে থাকবে এই ফোরাম।সমাবেশে ফোরামের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ ধরেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী তার...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন