advertisement

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা
সংসদ সদস্য নুসরাত তাবাসুমের বাড়ি থেকে আলামত সংগ্রহ করছেন ঝিনাইদহ থেকে আসা সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে
ফটো কার্ড প্রিন্ট

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে ওই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ।

তিনি প্রথম আলোকে জানান, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি পুলিশ কর্মকর্তারা।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন।

মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে জানতে রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে নুসরাত তাবাসসুমের সঙ্গে যোগাযোগ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা হামজা চৌধুরীসহ যাঁদের হাতে উঠেছে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার হামজা চৌধুরীসহ যাঁদের হাতে উঠেছে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন
advertisement

ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার

ধানমন্ডিতে ছাত্রদল নেতা–কর্মীদের মারধর, বারের ব্যবস্থাপক–বাউন্সারসহ ১১ জন গ্রেপ্তার
মারধরের শিকার ছাত্রদলের নেতা–কর্মীরা। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত কয়লা নামের একটি বারে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গতকাল রাতে ঘটনার সময় আটক করা দুই ছাত্রলীগ নেতাও রয়েছেন। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার রাত ১২টার পর বারের সামনে ও ভেতরে মারধরের শিকার হন ছাত্রলীগের নেতা–কর্মীরা। মারধরের শিকার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বাদী হয়ে আজ দুপুরে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা (২৩) ছাড়াও ছাত্রলীগের নেতা মো. সুমন মিয়া (৩০) ও মো. আকবর হোসেন (২৭) রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিককে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলো না
নরওয়ের সাংবাদিক হেল লং  

বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশের অনুমতি পেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেল লং। সম্প্রতি এক্স হ্যান্ডলে তাঁর এক্স ও ভিডিও ভাষ্যকে কেন্দ্র করে বিতর্ক ঘনিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্রসহ ভারতের নাগরিক সমাজের একাংশ।

নরওয়ের দৈনিক সংবাদপত্র ‘দাগসাভিসেন’-এর সাংবাদিক হেল লং অভিযোগ করেছেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে ভারতে আসতে দেওয়া হয়নি। গত বুধবার, ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, হায়দরাবাদে অনুষ্ঠেয় ‘ভারত সামিট’ নামের এক আলোচনা চক্রে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে বক্তা হিসেবে যোগ দেওয়ার জন্য তাঁর ভারতে আসার কথা ছিল।

কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।একটি ভিডিও বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে আবেদন জানিয়ে হেল লং বলেন, তাঁর অধিবেশনের এখনো ৪৮ ঘণ্টা বাকি রয়েছে এবং তাঁকে ভারতে আসার অনুমতি দেওয়া হোক।হেল লংয়ের দাবি, ২০২৬ সালের মে মাসে নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার জেরেই তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার

ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার
গৌরী খান ও শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বলিউডের ‘কিং খান’ শাহরুখ পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তাঁর কথার বিশেষ গুরুত্ব নেই। অন্তত অভিনেতার নিজের কথাতেই তেমন ইঙ্গিত মিলেছে। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে মজার ছলে এমন কিছু কথা বলেন শাহরুখ, যা শুনে হেসে ওঠেন উপস্থিত সবাই। এই বলিউড সুপারস্টার জানান, বাড়ির যাবতীয় সিদ্ধান্ত নেন স্ত্রী গৌরী।

এমনকি বাড়ির সাজসজ্জা থেকে শুরু খাওয়াদাওয়া—কোনো বিষয়েই নিজের মত প্রকাশের সুযোগ পান না বলে মজার ছলে তিনি মৃদু অভিযোগ করেছেন। এমনকি তাঁদের দুই সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই বলে জানিয়েছেন শাহরুখ। তবে মজার কথাবার্তার মধ্যেই নিজের আসন্ন ছবি ‘কিং’-এর একটি সংলাপ শুনিয়ে অনুষ্ঠানের পরিবেশ বদলে দেন কিং খান।গৌরী ও শাহরুখ খান।

ইনস্টাগ্রাম থেকে দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখসম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরী খান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন