advertisement

হামজা চৌধুরীসহ যাঁদের হাতে উঠেছে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার

হামজা চৌধুরীসহ যাঁদের হাতে উঠেছে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার
ফটো কার্ড প্রিন্ট

সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এ বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। এ ছাড়া আর কারা পেলেন পুরস্কার, বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তারের পর কারাগারে ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তারের পর কারাগারে কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি
advertisement

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে শাহজাহান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪

আমিরাতে দুই ট্রাক আছড়ে পড়ল যানজটে আটকে থাকা গাড়িতে, নিহত ১৪
ছবি: গুগল ম্যাপ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি ছিটকে গিয়ে সড়কে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। তখন একটি ট্রাকে আগুন ধরে যায়।

দ্রুত সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা ও বিশেষায়িত উদ্ধারকারী দল কাজ করছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন।নিহত ১৪ জনের মধ্যে আরব আমিরাতের নাগরিকসহ অন্য কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

তাঁদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল

জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল
এপেক্সের লোগো

জুতার বাজারের দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিন ২৬ সেপ্টেম্বর। উনি জীবিত থাকা অবস্থায় তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি এপেক্স ফুটওয়্যার এদিনটিকে বিশেষভাবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। এ জন্য প্রতিবছর ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি দিনটিকে ‘ফাউন্ডার্স ডে’ হিসেবে উদ্‌যাপন শুরু করে। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুর পরও দিনটিকে বিশেষ আয়োজনে পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

আর উদ্‌যাপন এখন এপেক্সের ব্যবসার বড় ‘সুযোগ’–এ পরিণত হয়েছে। যেটিকে কোম্পানিটি বলছে সাফল্যের ‘বড় মুকুট’। কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিবছর ‘ফাউন্ডারস ডে’ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এপেক্সের সব ধরনের পণ্যে গ্রাহকদেরও জন্য দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। আর তাতে ওই দিন অন্য সাধারণ দিনগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি। আর ‘ফাউন্ডারস ডে’র সেই ব্যবসার বড় প্রভাব পড়ে কোম্পানিটির বিক্রি ও মুনাফায়ও।

এবারও তার ব্যতিক্রম হয়নি।এপেক্স ফুটওয়্যার চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ৫৫১ কোটি টাকার ব্যবসা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন