advertisement

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি
ফটো কার্ড প্রিন্ট

আর্জেন্টিনার কোচ হিসেবে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে থাকবেন এই বিশ্বজয়ী কোচ।চুক্তি নবায়নের পর এক সংবাদ সম্মেলনে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, নতুন মেয়াদ শেষ হলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচিং করানোর অনন্য রেকর্ড গড়বেন স্কালোনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছরের শিরোপা-খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপর চলতি বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও দলকে নিয়ে যান ফাইনালে। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলে নতুন যুগের সূচনা করেন স্কালোনি। তাঁর অধীনে বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা।

আগামী বিশ্বকাপেও মেসি-মার্তিনেজদের উত্তরসূরিদের নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন ৪৮ বছর বয়সী এই কোচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’ ‘পুরস্কারটা সতীর্থদের উৎসর্গ করছি’ বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের বর্ষসেরা হামজা, আজীবন সম্মাননা লুৎফর রহমানের সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি উচ্ছ্বসিত হামজার জোড়া ট্রফি আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা
advertisement

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ভোরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী
তিনদিনের তুরস্ক সফর শেষে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেওয়ার মধ্যে কথা বলেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলার মধ্যে বেশ কয়েকবার হইচইয়ের ঘটনা ঘটে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে—এ প্রশ্নে জাতীয় সংসদে দফায় দফায় হইচই, হট্টগোল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।আগের দিন বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।

অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
হংকং থেকে মসলার আড়ালে শিশা আমদানির অভিযোগে গ্রেপ্তার করা হয় এই তিন ব্যক্তিকে

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ শিশা। দুই মাস গোয়েন্দা নজরদারির পর ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। সেই অর্ডার সরবরাহ করতে গিয়েই ধরা পড়ে পুরো চালান। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এসব শিশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, শিশা আমদানিকারকদের শনাক্ত এবং তাঁদের পুরো নেটওয়ার্কের সন্ধান পেতে দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়।

একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন