বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও বইছে বিজয়ের আবহ। লাল-সবুজের পতাকা হাতে প্রবাসীদের এক মিলনমেলায় ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে সামনে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের আনন্দ আর নাড়ির টান।
প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উদ্যাপনে বিস্তারিত প্রস্তুতি নিচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘বাংলার বিজয় বহর’।আগামী ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এ উপলক্ষে ১০ নভেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের লিটল ঢাকার একটি ব্যাঙ্কোয়েট হলে আয়োজকদের প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ডা. জয়নুল আবেদীন।সভায় ২০২৬ সালের বিজয় দিবসের আয়োজন সফল করতে নতুন কমিটি গঠন করা হয়।
সূত্র: প্রথম আলো

ক্রীড়াবিদদের সাফল্য উদ্যাপনের এক সন্ধ্যা
যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি
৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন