যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়া যায় কি না, তা রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটি। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলা হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান আবার চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।এ ছাড়া বিএসইসির অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণ চিহ্নিত করে তা কমাতে প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়।
সূত্র: প্রথম আলো

ক্রীড়াবিদদের সাফল্য উদ্যাপনের এক সন্ধ্যা
৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন