advertisement

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার

৫ কেজি শিশার অর্ডার দিয়ে ৩০ কেজি উদ্ধার, চক্রের ৩ জনকে গ্রেপ্তার
হংকং থেকে মসলার আড়ালে শিশা আমদানির অভিযোগে গ্রেপ্তার করা হয় এই তিন ব্যক্তিকে
ফটো কার্ড প্রিন্ট

মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ শিশা। দুই মাস গোয়েন্দা নজরদারির পর ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। সেই অর্ডার সরবরাহ করতে গিয়েই ধরা পড়ে পুরো চালান। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এসব শিশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, শিশা আমদানিকারকদের শনাক্ত এবং তাঁদের পুরো নেটওয়ার্কের সন্ধান পেতে দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়।

একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’ লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’ জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি
advertisement

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা
অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরা

দেশের ক্রীড়াঙ্গনে সারা বছর যাঁরা নিজেদের পারফরম্যান্সে সাফল্য ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন, তাঁদের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয় সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার হামজা চৌধুরী।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, সাবেক ও বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদদের উপস্থিতি, স্মৃতিচারণা আর আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানটি হয়ে ওঠে ক্রীড়াঙ্গনের তারকাদের মিলনমেলা।অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরাঅনুষ্ঠানস্থলে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন সাবেক খেলোয়াড় ও কোচরাঅনুষ্ঠান শুরুর আগে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে বিজয়ীরা গ্রুপ ফটোসেশনে অংশ নেনসাবেক ও বর্তমান খেলোয়াড়দের পদচারণায় অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক মিলনমেলায়।

চলে আড্ডা, স্মৃতিচারণা আর কুশল বিনিময়অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ।সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ শুরু হয় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বক্তব্যের মাধ্যমে।বক্তব্য দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকীবক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানঅক্টোবরে আর্চারি এশিয়া কাপে ১০ পদক পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি
জাতীয় সংসদ ভবন

যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়া যায় কি না, তা রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটি। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও উপস্থাপনা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলা হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান আবার চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।এ ছাড়া বিএসইসির অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসানের কারণ চিহ্নিত করে তা কমাতে প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনায় হুথির হামলা, ফের বাড়ল উত্তেজনা

সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনায় হুথির হামলা, ফের বাড়ল উত্তেজনা
সৌদি আরবের আরামকো স্থাপনা, বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ পাইপলাইনে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদি জোট ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন