advertisement

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে গোল করেছেন হ্যারি কেইন।
ফটো কার্ড প্রিন্ট

ইংল্যান্ড ২ : ১ ক্রোয়েশিয়াইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। ওয়েম্বলিতে আজ পেনাল্টি থেকে ইংল্যান্ডের জয়সূচক গোলটি তাঁরই। আর তাতেই ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শেষ আটে উঠেছে ইংল্যান্ড।৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচটা শুরু হয়েছিল কেইনকে ঘিরে উৎসব দিয়ে। ১৯৮৯ সাল থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল গোলকিপার পিটার শিলটনের।

সেই শিলটন নিজে কেইনের হাতে তুলে দেন স্মারক। ম্যাচের আগে কেইন মাঠে দর্শকদের দেখান গত মাসে জেতা ব্যালন ডি’অর ট্রফি। প্রিন্স অব ওয়েলস তাঁকে উপহার দেন ১২৬ নম্বর লেখা জার্সি। টটেনহামে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত কেইনের সতীর্থ ছিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। বন্ধুকে তিনি দেন ১৮৮০ সালে ইংরেজ শিল্পপতিদের ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া প্রথম ফুটবলের একটি প্রতিকৃতি।

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকেএমন উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ২৪ মিনিটে এগিয়ে দেন মরগান রজার্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ অভিনয়ে নামছেন রোনালদো, শুরু হয়েছে সিরিজের নির্মাণকাজ শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরা আজ টিভিতে যা দেখবেন (১৩ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৩ নভেম্বর ২০২৬) ১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয় ১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয় বড় ভাইয়ের পেনাল্টি মিস,  ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে
advertisement

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়
সম্পাদকীয়

বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশে আইন আছে, সরকারি-বেসরকারি নানা উদ্যোগও রয়েছে। সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা চলছে। কিন্তু বাস্তবতা হলো এসব উদ্যোগের পরও বাল্যবিবাহের প্রবণতা থামানো যাচ্ছে না। ৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এক দশক আগে ঘটা করে কালীগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছিল। অথচ সেই উপজেলাতেই গত ছয় মাসে ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে হয়েছে।

এর বাইরে কতটি বাল্যবিবাহ সংঘটিত হয়েছে, তার হিসাবও নেই। এ চিত্র শুধু একটি উপজেলার নয়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সামগ্রিক উদ্যোগের দুর্বলতাও তুলে ধরে।প্রথম আলোর খবর জানাচ্ছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে, এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা।

বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়ি না পাঠিয়ে কিছুদিন পর পাঠানো হয়।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ জরিপ বলছে, দেশে বাল্যবিবাহের হার কিছুটা কমার চিত্র পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে

নিবর্তনমূলক ধারাগুলো বাদ দিতে হবে
সম্পাদকীয়

সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তি কমানো এবং নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাব এসেছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া সংশোধন ও আবার জনমতের জন্য প্রকাশ করা ইতিবাচক উদ্যোগ। কিন্তু একটি আইনের গ্রহণযোগ্যতা শুধু শাস্তির মেয়াদ দিয়ে বিচার করা যায় না।

কোন কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, তার সংজ্ঞা কতটা সুনির্দিষ্ট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে—এসবই মূল বিবেচ্য। সেই বিচারে নতুন খসড়াতেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর থেকে ৫ বছর এবং মানহানির শাস্তি ৫ বছর থেকে ২ বছর করার প্রস্তাব রয়েছে। জরিমানাও কমানো হচ্ছে।

কিন্তু সমালোচনা বা ব্যঙ্গের জন্য কাউকে ফৌজদারি মামলার মুখোমুখি করার সুযোগ থাকলে শাস্তি কমানো কোনো বড় পরিবর্তন আনবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে

বিআরটিসির বিদ্যুৎ–চালিত বাস জানুয়ারিতে ঢাকায় নামছে না, পেছাল দরপত্র সংশোধনে
বিআরটিসি

প্রথম দরপত্রে অংশগ্রহণের সময় ছিল ৪ নভেম্বর পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবিতে তা ৮ নভেম্বর করা হয়।সংশোধিত শর্তে ১০ নভেম্বর পুনঃ দরপত্র আহ্বান করে প্রগতি ও বিএমটিএফ; শেষ সময় ১৮ নভেম্বর।দেশে প্রথমবারের মতো বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক বা বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ পিছিয়ে গেল। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে ঢাকার রাস্তায় বাসগুলো চলার কথা থাকলেও তা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বাস কেনার দরপত্রে সংশোধন আনায় বিষয়টি পিছিয়ে গেছে।দরপত্র সংশোধন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সন্দেহ, হয়তো কাউকে কাজ পাইয়ে দিতে শর্ত বদলানো হয়েছে। যদিও বিআরটিসির দাবি, প্রতিযোগিতা বাড়াতে এই সংশোধন।২০০টি বিদ্যুৎ–চালিত বাস কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গত ৫ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়া সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) বাস কেনার সিদ্ধান্ত নেয়।

প্রথম দফায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ৫০টি করে বাস কেনা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন