মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপংকর দীপন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কালান্তরের মশাররফ
‘জমীদার দর্পণ’ (১৮৭৩) নাটকের সংক্ষিপ্ত আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ রচনার বিষয়, লেখকের অভিপ্রায়, নাট্যশৈলী ও ভাষানৈপুণ্য সম্পর্কে যে চুম্বক-মন্তব্য করেন, তা শিল্পস্রষ্টার একটি অন্তরঙ্গ পরিচয় উন্মোচন করে দেয়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ‘বিশুদ্ধ বাঙ্গালা ভাষায় প্রণীত’ এই নাটকের ভাষা ‘অনেক হিন্দু প্রণীত বাঙ্গালার অপেক্ষা... পরিশুদ্ধ’।
অভিপ্রায়গত দিক দিয়ে এই নাটককে তিনি তুলনা করেছিলেন দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের মতো উচ্চাঙ্গের সাহিত্যস্রষ্টা ও শিল্পবোদ্ধা নাটকটির প্রশংসা করতে কুণ্ঠিত হননি এবং এ মন্তব্যও না করে পারেননি যে, ‘শেসন আদালতের চিত্রটি অতি পরিপাটি হইয়াছে’।
এ নাটকের বিস্ফোরক শক্তি সম্পর্কেও তিনি অজ্ঞ ছিলেন না, তাই পাবনা জেলার প্রজাবিদ্রোহে ‘জ্বলন্ত অগ্নিতে ঘৃতাহুতি’ দিতে পারে আশঙ্কায় বঙ্কিম ‘জমীদার দর্পণ’ নাট্যগ্রন্থটি ‘বিক্রয় ও বিতরণ বন্ধে’র পরামর্শ দিয়েছিলেন (‘বঙ্গদর্শন’, ভাদ্র ১২৮০)।
সূত্র: প্রথম আলো

নতুন সিনেমা নিয়ে ফিরছেন দীপংকর দীপন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন