মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রাকৃতিক বিপর্যয় বলেকয়ে আসে না। তবে প্রাযুক্তিক উন্নয়নের হাত ধরে প্রকৃতির রোষের অনেকটুকুই আগাম আঁচ করা যায় এখন। ঘূর্ণিঝড় বলুন কি জলোচ্ছ্বাস, খরা বলুন কি মহাপ্লাবন, কিছুটা হলেও পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে বিজ্ঞান। আমাদের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তৎপর। জাতি ও রাষ্ট্রও দুর্যোগ প্রস্তুতির চেষ্টা করে। তবে প্রকৃতির উষ্মার যে রূপটি আজও বিজ্ঞানের কাছে প্রায় অজানা, তা হলো ভূমিকম্পের আগাম জানান।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও বিজ্ঞান এই ভূকম্পনের স্পন্দন জানতে বড্ড বেশি দেরি করে ফেলে।তবু, পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিজ্ঞানমুখী রাষ্ট্রগুলোতে, ভূমিকম্প চলাকালীন, সময়মাত্রার বিপরীতে কম্পনজনিত ত্বরণের উপাত্ত ধারণ করা হয়ে থাকে। পাঠকের প্রশ্ন থাকতে পারে, ভূমিকম্পের পূর্বাভাস যদি নাই দিতে পারে বিজ্ঞান, তবে এই উপাত্ত ধারণের গুরুত্ব কতটুকু? বাংলাদেশ কি এ কারণেই ত্বরণ পরিমাপ ও এই উপাত্ত সংগ্রহ করে না?
দেশে কি তবে ত্বরণ পরিমাপক যন্ত্র নেই?
সূত্র: প্রথম আলো
কোনো কোনো মানুষ ইতিহাসে জন্ম নেন না, ইতিহাস তাঁদের জন্ম দেয়। তাঁরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার আগেই সময়ের গভীর অন্ধকারে তাঁদের ছায়া তৈরি হতে থাকে। শত শত অপ্রকাশিত ক্ষোভ, অসংখ্য অপূর্ণ স্বপ্ন, নীরব অপমান, দীর্ঘদিনের অবিশ্বাস এবং মানুষের হৃদয়ের গোপন ভয় একদিন এসে জড়ো হয় একটি নামের চারপাশে। তারপর সেই নাম আর কেবল একটি নাম থাকে না; তা হয়ে ওঠে একটি যুগের প্রতিধ্বনি। ডোনাল্ড ট্রাম্প তেমনই এক নাম।
আর তাই তাঁর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে অনেকের মনে জেগে ওঠে আরেক নাম, বহু পুরোনো, বহু রহস্যময়। দজ্জাল।দজ্জাল চরিত্রটিকে কোনো সমসাময়িক রাজনৈতিক নেতার সঙ্গে সরাসরি তুলনা করা সংগত নয়। কিন্তু কখনো কখনো এই ধরনের চরিত্র বাস্তবকে প্রতীকে রূপান্তরিত করে। মানুষের ভয়, বিভ্রম ও আকাঙ্ক্ষাকে রক্তমাংসের মানুষের শরীরে খুঁজে পায়। আমি সেই তুলনার সত্যতা যাচাই করব না; বরং সেই তুলনার জন্মের গল্প বলব।
কারণ, প্রতিটি উপমার পেছনেও একটি ইতিহাস থাকে।অবশেষে ট্রাম্পবাদের মরণঘণ্টা বাজল ট্রাম্পের পরাজয় কি দিল্লিকে আরও চাপে ফেলবেএকটি দেশ আছে।
সূত্র: প্রথম আলো
ভারতের ব্যাটসম্যানরা এখন রেকর্ড বুক এলোমেলো করে দেন প্রায়ই। দ্রুত রান তোলা, সবচেয়ে বেশি ছক্কা কিংবা চার মারার রেকর্ডে তাঁদের নামই বেশি দেখা যায়। তবে আজ এমন একটি রেকর্ডে তাঁদের নাম উঠেছে, যা নিশ্চিতভাবেই ভারতের ব্যাটসম্যানদের কাছে অপ্রত্যাশিত।মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতের সামনে ৩৩৪ রানের বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। এ রান তাড়া করতে নেমে তারা শূন্য রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট।
ইনিংসের প্রথম ওভারে সব কটি উইকেটই নিয়েছেন ম্যাট হেনরি।কিউই পেসারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে রোহিত শর্মা আউট হওয়ার পর যেটির শুরু, পঞ্চম বলে বিরাট কোহলি বোল্ড আর ওভারের শেষ বলে এলবিডব্লু হন শ্রেয়াস আয়ার। তখনো স্কোরকার্ডে কোনো রানই যোগ হয়নি ভারতের।রোহিত শর্মা ও বিরাট কোহলি একই ম্যাচে ‘ডাক’ মেরে ড্রেসিংরুমে ফিরেছেন, এমন দৃশ্য কেবল দ্বিতীয়বারের মতো দেখা গেল ওয়ানডেতে।
এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দুজনে ফিরেছিলেন শূন্য রানে।বোল্ড হন কোহলি১৭২ ওয়ানডেতে আগে ওপেনার হিসেবে নেমে শুরুতে স্ট্রাইক নেওয়ার পর এই প্রথম ইনিংসের প্রথম বলে আউট হলেন রোহিত শর্মা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন