কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল স্মৃতিকেন্দ্র। কিন্তু দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে কেন্দ্রটি এখন নিজেই স্মৃতি হারানোর পথে।স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। এটি পরিচালনা করে বাংলা একাডেমি। এখানে নেই লেখালেখি কিংবা সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশ।
ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা অধিকাংশ মানুষ ও শিক্ষার্থীরা কেন্দ্রটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। স্থানীয় সাহিত্যপ্রেমীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান দিন দিন গুরুত্ব হারাচ্ছে। তবে কর্তৃপক্ষের ভাষ্য, ছুটির দিনে শুধু বিক্রয়কেন্দ্র ও পাঠাগার বন্ধ রেখে স্মৃতিকেন্দ্রটি খোলা থাকছে।আজ ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে পদমদীর স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমবারের মতো দিনব্যাপী মীরমেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?
দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না
‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব
চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ
জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন