advertisement

চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ

চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ
মোবারক ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

এক যুবককে ডেকে নেওয়া হয় একটি মাঠে। সেখানে প্রকাশ্যে বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে। এরপর আহত অবস্থাতেই নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি গুদামে। সেখানে হাত-পা বেঁধে তাঁকে আবারও মারধর করা হয়। তবে এবার বাঁশ দিয়ে নয়, প্রায় দুই ঘণ্টা ধরে পেটানো হয় বৈদ্যুতিক তার দিয়ে। মারধরের একপর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই যুবক, পরে মৃত্যু হয় তাঁর।গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ঘটে এ ঘটনা।

মারা যাওয়া ওই যুবকের মরদেহ একটি মাঠে রেখে পালানোর সময় ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।নিহত যুবকের নাম মোবারক ইসলাম। তিনি পতেঙ্গা এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাঁদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গা লালদিয়ার চরে বসবাস করত।

তবে সরকার সেখান থেকে বাসিন্দাদের উচ্ছেদের পর চার বছর ধরে নানাবাড়ি চরপাড়ায় বসবাস করে আসছেন মোবারক ও তাঁর পরিবার।মোবারককে হত্যার ঘটনায় গতকাল রাতে পতেঙ্গা থানায় একটি মামলা করেছেন তাঁর বাবা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন? ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন? দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখার কেন্দ্রই হারাচ্ছে স্মৃতি মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখার কেন্দ্রই হারাচ্ছে স্মৃতি ‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব ‘ঢিলেমি নয়’ সচিবদের বললেন মন্ত্রিপরিষদ সচিব জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী
advertisement

শেখ হাসিনা যেন বাবার বাড়ি গেছেন, ফুল দিয়ে ফিরিয়ে আনতে হবে: রিজভী

শেখ হাসিনা যেন বাবার বাড়ি গেছেন, ফুল দিয়ে ফিরিয়ে আনতে হবে: রিজভী
যেন তিনি বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়িতে গেছেন। তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনতে হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাধারণ সৈনিকের ধমক খেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সাধারণ সৈনিকের ধমক খেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ওই সেনাসদস্যের নাম থমাস ইগলেসিয়াস। ঘটনার একদিন পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে পদক দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশালিস্ট পদমর্যাদার সদস্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?

ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?
ভেনেজুয়েলার লা গুয়াইরায় ভূমিকম্পে বিধ্বস্ত কয়েকটি ভবন

প্রাকৃতিক বিপর্যয় বলেকয়ে আসে না। তবে প্রাযুক্তিক উন্নয়নের হাত ধরে প্রকৃতির রোষের অনেকটুকুই আগাম আঁচ করা যায় এখন। ঘূর্ণিঝড় বলুন কি জলোচ্ছ্বাস, খরা বলুন কি মহাপ্লাবন, কিছুটা হলেও পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে বিজ্ঞান। আমাদের আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তৎপর। জাতি ও রাষ্ট্রও দুর্যোগ প্রস্তুতির চেষ্টা করে। তবে প্রকৃতির উষ্মার যে রূপটি আজও বিজ্ঞানের কাছে প্রায় অজানা, তা হলো ভূমিকম্পের আগাম জানান।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দাঁড়িয়েও বিজ্ঞান এই ভূকম্পনের স্পন্দন জানতে বড্ড বেশি দেরি করে ফেলে।তবু, পৃথিবীর উন্নত দেশগুলোতে, বিজ্ঞানমুখী রাষ্ট্রগুলোতে, ভূমিকম্প চলাকালীন, সময়মাত্রার বিপরীতে কম্পনজনিত ত্বরণের উপাত্ত ধারণ করা হয়ে থাকে। পাঠকের প্রশ্ন থাকতে পারে, ভূমিকম্পের পূর্বাভাস যদি নাই দিতে পারে বিজ্ঞান, তবে এই উপাত্ত ধারণের গুরুত্ব কতটুকু? বাংলাদেশ কি এ কারণেই ত্বরণ পরিমাপ ও এই উপাত্ত সংগ্রহ করে না?

দেশে কি তবে ত্বরণ পরিমাপক যন্ত্র নেই?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন