advertisement

পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

পাওয়ার অব শি-এর উদ্যোগে যাত্রাবিরতিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা
ফটো কার্ড প্রিন্ট

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নারীদের সুপরিচিত প্ল্যাটফর্ম পাওয়ার অব শি।১৯ নভেম্বর বিশ্ব নারী উদ্যোক্তা দিবস। দিবসটি আগাম উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ মেলায় নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি থাকছে নানা আয়োজন।

সকাল ১০টায় শুরু হওয়া মেলাটি চলবে রাত সাড়ে ১০টা পর্যন্তআয়োজনের অংশ হিসেবে রয়েছে মানসিক স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম, নারীস্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা, বিশেষ সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে অংশ নিচ্ছেন প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা।এবারের আয়োজনের অন্যতম বিশেষ উদ্যোগ ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’।

এর মাধ্যমে নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তা মাত্র দুই হাজার টাকায় একটি করে স্টল বরাদ্দ পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড... ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্র... ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ পেরিয়েও ‘মেইওয়াকু’ পদ্ধতি মেনে জাপানিরা যেভাবে সফল হন ৫০ পেরিয়েও ‘মেইওয়াকু’ পদ্ধতি মেনে জাপানিরা যেভাবে সফল হন
advertisement

এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক

এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক

চীনে প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ বিক্রি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে।

তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় না রাখায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর সরকারের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা।

এসব ঘটনায় বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। আজ শুক্রবার ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে

স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, ক্যানসারের চিকিৎসায় মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট গড়ে তোলা, আধুনিক যন্ত্রপাতি কেনাসহ দেশে-বিদেশে ক্যানসার–বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন এম এ মুহিত। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ।

ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এ মুহিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়
বুয়েটের নকশা করা ব্যাটারিচালিত রিকশা

ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে বাড়তি চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই–রিকশা চালাবেন কি না—এসব তথ্য ফরমে উল্লেখ করতে হবে।

এ জন্য মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এ চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।এদিকে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও করছে সংস্থাটি। ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা।

বিজয়নগর এলাকায়ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম প্রথম আলোকে বলেন, আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন