মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ঢাকা রেসিডেনসিয়ালের স্কুল শাখায় ৬৭৫ আসনে ভর্তি, আবেদন অনলাইনে
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রোদ–ঝলমলে দিন। বিস্তীর্ণ শর্ষখেতের মধ্যে বিশ্রাম নিচ্ছে একটি শিয়াল। হঠাৎ তার মাথার কয়েক ফুট ওপর দিয়ে উড়তে শুরু করল দুটি ড্রোন। ভয়ে দৌড়াতে শুরু করল শিয়ালটি। মানুষের কনটেন্ট তৈরির লোভে তার বিশ্রামের মুহূর্ত পরিণত হলো আতঙ্কে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ঘাসের ওপর ঘুমাচ্ছে একটি কুকুর। এক তরুণ এসে কুকুরটির লেজে ক্লিপ দিয়ে কয়েকটি বেলুন বেঁধে দেন। পরে দূর থেকে ঢিল ছুড়ে বেলুনগুলো ফাটানো হয়।
বিকট শব্দে ঘুম ভেঙে যায় কুকুরটির। আতঙ্কে লাফিয়ে দিগ্বিদিক ছুটতে থাকে প্রাণীটি। এভাবে প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দিয়ে বাড়াচ্ছেন ভিউয়ের আশায়। তবে এবার এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার করলে হতে পারে কারাদণ্ড ও জরিমানা। প্রথম ভিডিওটি চলতি বছরের মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
‘শেয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ ক্যাপশনের ভিডিওটি দেখা হয়েছে ৭ লাখ ৮১ হাজার বার।
সূত্র: প্রথম আলো
কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটি খুবই পরিচিত একটি সমস্যা। কত দিনে সারে? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সাধারণত আপনা–আপনি ভালো হয়; তবে ৫ থেকে ৯ মাস এমনকি ১৮ মাস সময় লেগে যেতে পারে সারতে। এই সময়ে যথোপযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না করা হলে জোড়া চিরস্থায়ীভাবে জমে বা স্টিফ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ফ্রোজেন শোল্ডার তিনটি পর্যায়ের মধ্য দিয়ে রোগকাল অতিক্রম করে। প্রথম পর্যায়ে কাঁধে ব্যথা হয় ও নড়াচড়া সীমিত হয়। এই অবস্থা সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহ থাকে। মধ্যবর্তী পর্যায়ে কাঁধ শক্ত বা স্টিফ হয় বা জমে যায়। ব্যথার তীব্রতা এ পর্যায়ে কিছুটা কমে। এটি ৪ থেকে ৬ মাস থাকে। শেষ পর্যায়ে স্টিফনেস আস্তে আস্তে কমে আসে এবং ব্যথা আরও কমে যায়।
এক বছরের বেশি সময় ধরে এই অবস্থা চলতে থাকে।ঝুঁকিপূর্ণ কারা৪০ থেকে ৬০ বছর বয়সের মানুষ এই রোগে ভোগেন এবং পুরুষের তুলনায় নারীরা দুই গুণ বেশি ভোগেন।
সূত্র: প্রথম আলো
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ শুক্রবার বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা উচিত।
কারণ, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।নারীশিক্ষার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন