advertisement

চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই

চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই
‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বজুড়ে হাজার কোটি রুপির ব্যবসা—যেকোনো ভারতীয় সিনেমার জন্যই এটি ঈর্ষণীয় সাফল্য। কিন্তু নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ক্ষেত্রে এই সাফল্যও যেন যথেষ্ট নয়। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ছবিটি মুক্তির আট দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। অথচ দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। বিপুল এই বিনিয়োগের বিপরীতে প্রথম পর্বের আয় এখনো অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি।

তবে ‘রামায়ণ’-এর অর্থনৈতিক হিসাবটি শুধু বক্স অফিসের আয় দিয়ে বিচার করলে ভুল হবে। কারণ, এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক বিপণন, ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট, সংগীতের স্বত্ব এবং ভবিষ্যতে অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ। সব মিলিয়ে এটি ভারতীয় চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় আর্থিক বাজি। আট দিনে হাজার কোটি, আয় কোথা থেকে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ: পার্ট ওয়ান’।

প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ছবিটির নিট আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চিজ ব্রেডের রেসিপি চিজ ব্রেডের রেসিপি বনানীর ‘ডুন’ রেস্তোরাঁ কেন এত ভাইরাল বনানীর ‘ডুন’ রেস্তোরাঁ কেন এত ভাইরাল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান

প্রাণিকে উত্ত্যক্ত করে কনটেন্ট, আসছে জেল–জরিমানার বিধান
শর্ষেখেতে মাথার ওপর কনটেন্ট ক্রিয়েটরের ড্রোন দেখে ভয়ে দৌড়াতে শুরু করে শিয়ালটি

রোদ–ঝলমলে দিন। বিস্তীর্ণ শর্ষখেতের মধ্যে বিশ্রাম নিচ্ছে একটি শিয়াল। হঠাৎ তার মাথার কয়েক ফুট ওপর দিয়ে উড়তে শুরু করল দুটি ড্রোন। ভয়ে দৌড়াতে শুরু করল শিয়ালটি। মানুষের কনটেন্ট তৈরির লোভে তার বিশ্রামের মুহূর্ত পরিণত হলো আতঙ্কে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ঘাসের ওপর ঘুমাচ্ছে একটি কুকুর। এক তরুণ এসে কুকুরটির লেজে ক্লিপ দিয়ে কয়েকটি বেলুন বেঁধে দেন। পরে দূর থেকে ঢিল ছুড়ে বেলুনগুলো ফাটানো হয়।

বিকট শব্দে ঘুম ভেঙে যায় কুকুরটির। আতঙ্কে লাফিয়ে দিগ্‌বিদিক ছুটতে থাকে প্রাণীটি। এভাবে প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দিয়ে বাড়াচ্ছেন ভিউয়ের আশায়। তবে এবার এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার করলে হতে পারে কারাদণ্ড ও জরিমানা। প্রথম ভিডিওটি চলতি বছরের মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

‘শেয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ ক্যাপশনের ভিডিওটি দেখা হয়েছে ৭ লাখ ৮১ হাজার বার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে
কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস

কাঁধের জোড় (জয়েন্ট) নড়াচড়া করতে না পারা এবং কাঁধে সব সময় ব্যথা হওয়ার কারণ বেশির ভাগ ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটি খুবই পরিচিত একটি সমস্যা। কত দিনে সারে? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সাধারণত আপনা–আপনি ভালো হয়; তবে ৫ থেকে ৯ মাস এমনকি ১৮ মাস সময় লেগে যেতে পারে সারতে। এই সময়ে যথোপযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না করা হলে জোড়া চিরস্থায়ীভাবে জমে বা স্টিফ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ফ্রোজেন শোল্ডার তিনটি পর্যায়ের মধ্য দিয়ে রোগকাল অতিক্রম করে। প্রথম পর্যায়ে কাঁধে ব্যথা হয় ও নড়াচড়া সীমিত হয়। এই অবস্থা সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহ থাকে। মধ্যবর্তী পর্যায়ে কাঁধ শক্ত বা স্টিফ হয় বা জমে যায়। ব্যথার তীব্রতা এ পর্যায়ে কিছুটা কমে। এটি ৪ থেকে ৬ মাস থাকে। শেষ পর্যায়ে স্টিফনেস আস্তে আস্তে কমে আসে এবং ব্যথা আরও কমে যায়।

এক বছরের বেশি সময় ধরে এই অবস্থা চলতে থাকে।ঝুঁকিপূর্ণ কারা৪০ থেকে ৬০ বছর বয়সের মানুষ এই রোগে ভোগেন এবং পুরুষের তুলনায় নারীরা দুই গুণ বেশি ভোগেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার

১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গন

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ শুক্রবার বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা উচিত।

কারণ, নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।নারীশিক্ষার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন