advertisement

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত
গত ৩১ অক্টোবর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ হয়
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কিন্তু সে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। এই কর্মসূচি কবে হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তাঁরা।সিলেটের লংমার্চ নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল ১১–দলীয় ঐক্যের।

গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময়ই অন্য বিভাগগুলোর মতো বাস বা সড়কপথের পরিবর্তে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কাজে যোগ না দিয়ে সাড়ে ১৮ মাস অনুপস্থিত ছিলেন ডিসি নাজমুল, পরে বরখাস্ত কাজে যোগ না দিয়ে সাড়ে ১৮ মাস অনুপস্থিত ছিলেন ডিসি নাজমুল, পরে বরখাস্ত ইউনূস আমলে চুপিচুপি দেশে এসে আবার লন্ডন ফিরে যান অভিনেতা ইউনূস আমলে চুপিচুপি দেশে এসে আবার লন্ডন ফিরে যান অভিনেতা শেখ হাসিনা বেনাপোল দিয়ে নাকি আকাশ পথে ফিরবেন? যা বললেন জয়সওয়াল শেখ হাসিনা বেনাপোল দিয়ে নাকি আকাশ পথে ফিরবেন? যা বললেন জয়সওয়াল মেডিকেল বোর্ড সাদ উদ্দিনকে ১৫ দিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে মেডিকেল বোর্ড সাদ উদ্দিনকে ১৫ দিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে পার্লারে সাজার কথা বলে ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও কনে পার্লারে সাজার কথা বলে ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে উধাও কনে
advertisement

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা
মেজর (অব.) আখতারুজ্জামান

ছেলের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং স্থানীয় বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য কিশোরগঞ্জের রাজনীতিতে আবার উত্তাপ ছড়িয়েছে।

মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাঁকে মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আখতারুজ্জামান। অন্যদিকে বিএনপি নেতা–কর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়ে আখতারুজ্জামানকে ‘সংযত হতে’ বলেছেন বিএনপির নেতারা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে ৪ নভেম্বর সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন।

এ সময় তাঁরা মাদক সেবন করছেন সন্দেহে গালমন্দ করেন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান (৫০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও করছিলেন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ

বিশ্ববিদ্যালয় ছাত্র হয়েও করছিলেন চাকরি, কাজ থেকে ফেরার পথে দুর্ঘটনায় গেল প্রাণ
সড়ক দুর্ঘটনায় নিহত মোবারক হোসেন

পড়াশোনা আর কাজের চাপে সপ্তাহজুড়েই ব্যস্ত থাকতেন মোবারক হোসেন ওরফে রাজু (২৪)। উত্তরায় বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন তিনি। পাশাপাশি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। থাকতেন রাজধানীর ভাষানটেক এলাকায়, সেখানে একটি নির্মাণাধীন ভবনের কাজ তত্ত্বাবধান করতেন। প্রতি শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যেতেন।

আজ শুক্রবার দুপুরেও ভাষানটেক থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। তাঁর পেছনের আসনে বসেছিলেন সহকর্মী ও নির্মাণ ঠিকাদার ফরিদুল ইসলাম সরদার (৪০)।বেলা দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্‌দীন রোড সংলগ্ন উড়ালসড়কে দ্রুতগতির একটি পাজেরো পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা।

গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।মোবারকের বন্ধু ও সহপাঠী মো. হাসিব ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘দুপুরে হয়তো ক্লাস করতেই মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কাজে যোগ না দিয়ে সাড়ে ১৮ মাস অনুপস্থিত ছিলেন ডিসি নাজমুল, পরে বরখাস্ত

কাজে যোগ না দিয়ে সাড়ে ১৮ মাস অনুপস্থিত ছিলেন ডিসি নাজমুল, পরে বরখাস্ত
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন