advertisement

আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের
ম্যাচসেরা হয়েছেন দিলারা আক্তার
ফটো কার্ড প্রিন্ট

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সোবহানা মোস্তারিরা। পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর ইমার্জিং নেশন্স টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজমানের ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। তবে জয়ের দিনেও বাংলাদেশকে খেলতে হয়েছে নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারকে ছাড়াই।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে আজ জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাহিদা। এই টুর্নামেন্টে তাঁর আর খেলা হবে কি না, তা নিয়েও সংশয় আছে। এক্স–রে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে তাঁর চোটের অবস্থা।নাহিদার অনুপস্থিতিতে টস করতে নেমেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের বোলারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি।

দলের কোনো ব্যাটারই পাননি ফিফটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয় ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল ৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ ‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার
advertisement

হঠাৎ বেড়েছে সোনার দাম

হঠাৎ বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি বেড়ে ৩ হাজার ৮৯০ ডলারে দাঁড়িয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে যে আশার কথা শোনালেন নতুন ব্যাটিং পরামর্শক

বাংলাদেশের ব্যাটারদের নিয়ে যে আশার কথা শোনালেন নতুন ব্যাটিং পরামর্শক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা কম হয়নি। এবার সামনে দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা। প্রতিপক্ষের পেস আক্রমণ, গতি আর বাউন্স সামলানোর চ্যালেঞ্জ তো আছেই, তার ওপর নিজেদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

সড়ক খারাপ, রেলপথেও হচ্ছে না, তাই ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত
গত ৩১ অক্টোবর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী ১১-দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশ হয়

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কিন্তু সে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন তারিখও নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের লংমার্চ স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা আসে। এই কর্মসূচি কবে হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা পাননি তাঁরা।সিলেটের লংমার্চ নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল ১১–দলীয় ঐক্যের।

গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময়ই অন্য বিভাগগুলোর মতো বাস বা সড়কপথের পরিবর্তে সিলেটে রেলপথে লংমার্চ করার কথা জানিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেট অভিমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন