মূল সূত্র: বিস্তারিত পড়ুন
এইচএসসির খাতায় নম্বরের গরমিল মিললেই পরীক্ষকদের শাস্তি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গুদাম ও মূল সরবরাহ কেন্দ্র রাজধানীর হাজারীবাগে। গ্রাহকের কাছ থেকে পণ্য এনে শুরুতে সেখানেই রাখা হয়। পরে গাড়িতে করে পৌঁছানো হয় সারা দেশে।
তবে গত তিন সপ্তাহ ধরে কুরিয়ার সার্ভিসটির গাড়ি দেখলেই হামলা হচ্ছে।গত ২৪ দিনে (২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, পরিবহন ও কর্মীদের ওপরে অন্তত ১৯ বার হামলা হয়েছে। কখনো চলন্ত গাড়িতে ইট ছুড়ে ভাঙা হচ্ছে কাচ, কখনো মোটরসাইকেলে এসে পথ আটকে চালককে মারধর করা হচ্ছে। কোথাও পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চলছে।
এসব হামলায় তাদের ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো
পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিচারকদের সঙ্গে বিজয়ী দলের বিতার্কিকেরা। আজ শুক্রবার রাজধানীর এফডিসিতেশুধু মজুরি বাড়িয়ে পোশাকশ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
ন্যায্য মজুরির পাশাপাশি কারখানায় ভালো কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও সদাচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ আজ শুক্রবার পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাজধানীর এফডিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সূত্র: প্রথম আলো
বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে এসেছিলেন ফয়ছল আহমেদ। উদ্দেশ্য ছিল বিয়ে করা। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন, কনের সাজসজ্জা, স্বর্ণালংকার—সবই ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে। সঙ্গে থাকা কথিত স্বজনেরাও সটকে পড়েন। শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরতে হচ্ছে বরপক্ষকে।গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। পুলিশ ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে।
আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।ফয়ছল আহমেদ, বরছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন