ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মন্দিরের সেবায়েতকে কক্ষে আটকে রেখে সোনা ও রুপার অলংকার, দানবাক্সের টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। স্থানীয় লোকজন, পুলিশ ও মন্দির সূত্রে জানা গেছে, পশ্চিমপাড়ার বাসিন্দা সমীর ঘোষ গত ৩০ অক্টোবর মারা যান।
তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে পরিবার। এ জন্য লক্ষাধিক টাকার খাবার ও অন্যান্য মালামাল কিনে গতকাল রাতে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল।বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাঁশ দিয়ে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ফটক ও মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় সেবায়েত হীরালাল বর্মণকে তাঁর কক্ষে আটকে রাখা হয়।
দুর্বৃত্তরা কালীপ্রতিমায় থাকা সোনার নাকফুল ও টিকলি, রুপার নূপুর, দানবাক্স ভেঙে ২০ থেকে ৩০ হাজার টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল নিয়ে যায়।মন্দিরের সেবায়েত হীরালাল বর্মণ বলেন, ‘মন্দিরের পাশের ঘরেই আমি থাকি।
সূত্র: প্রথম আলো

যেভাবে কালো রঙের ‘গিয়ার চাকতি’ থেকে বেরিয়ে এল ৫ কোটি টাকার সোনা
পশুকে বিরক্ত করে ভিডিও, হবে জেল-জরিমানা
কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কম...
এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিটে হওয়ার সুযোগ নেই ও অন্যান্য খবর
এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন