মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নিজের বেতন মাদরাসায় দান করেন জামায়াত আমির: সেলিম উদ্দিন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, এগুলো আসলে স্বর্ণের তৈরি। চট্টগ্রামের হাজারী গলি থেকে এসব চাকতি নিয়ে ঢাকার তাঁতীবাজারে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে পুলিশের তল্লাশিচৌকি এড়াতে বাস থেকে নেমে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় ধরা পড়েন।
পরে কালো রং পরিষ্কার করতেই বেরিয়ে আসে আসল রহস্য। গাড়ির গিয়ারের আদলে তৈরি চাকতি দুটি আসলে সোনার।গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম সুধীর কুমার ধর (৪১)। তাঁর কাছ থেকে উদ্ধার করা দুটি সোনার চাকতির ওজন ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, সুধীরের শপিং ব্যাগে গাড়ির গিয়ারের মতো দেখতে দুটি বস্তু পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন