‘ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন’ আহ্বানে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন করেছে বামপন্থী রাজনৈতিক দল বাসদ (মার্ক্সবাদী)। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কনভেনশন হয়। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।কনভেনশনের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দলটি একটি শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে শেষ হয়। দলটির সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, ছাত্র, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর ব্যক্তিরা এই আয়োজনে অংশ নেন।কনভেনশনে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ আজ বিশ্বসভ্যতার জন্য চূড়ান্ত হুমকি। পুঁজিবাদের তীব্র অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব, ছাঁটাই ও মূল্যস্ফীতিতে সারা বিশ্বের জনগণ বিপর্যস্ত।
পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সূত্র: প্রথম আলো

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক
পঞ্চগড়ে থ্রি হুইলারকে ট্রাকের ধাক্কা, সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩
নিজের বেতন মাদরাসায় দান করেন জামায়াত আমির: সেলিম উদ্দিন
মহাখালীতে রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি সেলিম উদ্দিনের
১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী মাসুদ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন