advertisement

রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাত
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামের এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নবারন এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ জুরাইনের নবারন এলাকায় যায়।

সেখানে গিয়ে জানতে পারে, দুর্বৃত্তরা মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।রাত পৌনে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।কে বা কারা, কী কারণে তাঁকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি সেখানে কেন গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।মিন্টু সপরিবার কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’ বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’ পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক...
advertisement

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের দিন্দোরি জেলায় এ ঘটনা ঘটে।মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরকটি ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে, কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে।ভুক্তভোগী ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া বলে জানা গেছে।

তিনি নিজের বাড়িতে বসে ছিলেন, এমন সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন।দুজন কথা বলতে শুরু করেন। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত এটিকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন।রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে তাতে কামড় দেন। এর ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা।

বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, তাঁরা রাম ভগতের পাশাপাশি আরও একজনকে আটক করেছেন।নাগপুরে বলেন, তখন অন্ধকার ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি
বেসরকারি বিমাপ্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক)

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি।জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন।

তাঁর ছেলে রিমন লাল পরদিন (গত বুধবার) বনানী থানায় জিডি করেন।স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হাঁটছেন।

এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন