advertisement

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক
ফটো কার্ড প্রিন্ট
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানসিকতার পরিবর্তন জরুরি: ডা. বিটু মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানসিকতার পরিবর্তন জরুরি: ডা. বিটু নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত জলবায়ু মোকাবিলায় অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
advertisement

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের দিন্দোরি জেলায় এ ঘটনা ঘটে।মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরকটি ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে, কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে।ভুক্তভোগী ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া বলে জানা গেছে।

তিনি নিজের বাড়িতে বসে ছিলেন, এমন সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন।দুজন কথা বলতে শুরু করেন। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত এটিকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন।রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে তাতে কামড় দেন। এর ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা।

বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, তাঁরা রাম ভগতের পাশাপাশি আরও একজনকে আটক করেছেন।নাগপুরে বলেন, তখন অন্ধকার ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি
বেসরকারি বিমাপ্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক)

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি।জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন।

তাঁর ছেলে রিমন লাল পরদিন (গত বুধবার) বনানী থানায় জিডি করেন।স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হাঁটছেন।

এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন