ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি।জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন।
তাঁর ছেলে রিমন লাল পরদিন (গত বুধবার) বনানী থানায় জিডি করেন।স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হাঁটছেন।
এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে।
সূত্র: প্রথম আলো

জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন
ভালোবাসা আল্লাহর নেয়ামত, কীভাবে মূল্যায়ন করবেন
বোনকে পরীক্ষাকেন্দ্রে দিতে এসে থানায় ৬ ঘণ্টা, তরুণ বললেন ‘বিচিত্র অভিজ্ঞতা’
রাজধানীর জুরাইনে স্যানিটারি মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন