ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের দিন্দোরি জেলায় এ ঘটনা ঘটে।মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরকটি ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে, কোতোয়ালি থানা এলাকার পাদারিয়া গ্রামের একটি বাড়িতে।ভুক্তভোগী ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া বলে জানা গেছে।
তিনি নিজের বাড়িতে বসে ছিলেন, এমন সময় অভিযুক্ত রাম ভগত বারোতিয়া সেখানে আসেন।দুজন কথা বলতে শুরু করেন। অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে রাম ভগত এটিকে রসগোল্লা বলে রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা তুলে দেন।রাজেন্দ্র জিনিসটি মুখে পুরে তাতে কামড় দেন। এর ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই বলেন, ‘এটি ছিল প্রাণী মারার জন্য ব্যবহৃত বোমা।
বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রতিবেশীদের সাহায্যের জন্য অনুরোধ করি এবং একটি অটোরিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্গা প্রসাদ নাগপুরে বলেন, তাঁরা রাম ভগতের পাশাপাশি আরও একজনকে আটক করেছেন।নাগপুরে বলেন, তখন অন্ধকার ছিল।
সূত্র: প্রথম আলো

পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধি...
ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?
পার্বত্য পরিষদের ভোটের আগে সোনম ওয়াংচুক কার্যত গৃহবন্দী
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী
বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন