advertisement

‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’
জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া আবদুর রহিম
ফটো কার্ড প্রিন্ট

‘ভাইয়ের জ্বর হয়েছিল। বুধবার কথা বলতে বলতেই ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু বিকেলের দিকে ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেল। এরপর রাতের মধ্যেই ভাইটা মারা গেল। এভাবে ভাইকে হারিয়ে ফেলব, আমরা কল্পনাও করিনি।’কথাগুলো বলছিলেন আবদুল করিম। গত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই আবদুর রহিমের (৩০) মৃত্যু হয়েছে। আবদুর রহিম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনির হাট এলাকার আবুল কালামের ছেলে।

আবদুর রহিম পেশায় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রি ছিলেন। তাঁর সংসারে স্ত্রী ও চার বছর বয়সী ছেলে আবরার আর দেড় বছর বয়সী মেয়ে আদিবা রয়েছে।পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে আবদুর রহিমের হালকা জ্বর আসে। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। বুধবার দুপুরে জ্বর বেড়ে গেলে তাঁকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন আপনার ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন? আপনার ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন? ৩০ টাকা কেজি দরের চাল কিনতে ভিড় ৩০ টাকা কেজি দরের চাল কিনতে ভিড় কোথায় সুখ কোথায় সুখ
advertisement

দুই লাল কার্ডে ছন্নছাড়া সার্বিয়া, ক্লপের জার্মানির জয়

৯ জনের সার্বিয়ার বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে সহজ জয় পেয়েছে জার্মানি। লিভারপুলের ফ্লোরিয়ান উইর্টজ ছাড়াও গোল করেন অভিষিক্ত ব্রায়ান গ্রুডার। ফলে ৩-১ ব্যবধানে জিতেছে দলটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রেণিকক্ষে বৃষ্টি ঝরে, তৃষ্ণা মেটে ড্রেনের পানিতে

জরাজীর্ণ মাটির ভবন, টিনের চালাজুড়ে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে ঝরে পানি, ভিজে যায় পাঠদানের পরিবেশ। পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষা উপকরণ না থাকায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নামাজের সময়সূচি: ১৪ নভেম্বর ২০২৬

আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৯ কার্তিক ১৪৩৩ বাংলা, ৪ জুমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন