advertisement

পরীক্ষা-ভর্তির দীর্ঘসূত্রতায় ৪০ লাখ বছরের সময় নষ্ট: শিক্ষামন্ত্রী

পরীক্ষা-ভর্তির দীর্ঘসূত্রতায় ৪০ লাখ বছরের সময় নষ্ট: শিক্ষামন্ত্রী
ফটো কার্ড প্রিন্ট
পরীক্ষা-ভর্তির দীর্ঘসূত্রতায় ৪০ লাখ বছরের সময় নষ্ট: শিক্ষামন্ত্রী

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে: রিজভী ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে: রিজভী এইচএসসির সাপ্লিমেন্টারি-পুনর্নিরীক্ষণের ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসির সাপ্লিমেন্টারি-পুনর্নিরীক্ষণের ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী জলবায়ুর খবরে টাকার হিসাবই বেশি, নেই ক্ষতিগ্রস্ত মানুষের কথা: গবেষণা জলবায়ুর খবরে টাকার হিসাবই বেশি, নেই ক্ষতিগ্রস্ত মানুষের কথা: গবেষণা ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ৭ লাখ টাকার ফ্ল্যাট ২০০ টাকায় কিনলেন চীনা তরুণ! ৭ লাখ টাকার ফ্ল্যাট ২০০ টাকায় কিনলেন চীনা তরুণ!
advertisement

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্ববিদ্যালয় ও স্কুল–কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার। গতকাল শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেছেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগে ফার্স্ট রানারআপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ
পিটুনি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার মীমাংসা করে দেওয়া এক যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম আরিফ হোসেন (৩০)। তিনি মোহনপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহনপুর এলাকার বাসিন্দা আবদুর রহমানের বসতঘরের দরজার সামনে প্রস্রাব করেন আরেক বাসিন্দা আরাফাত। বিষয়টি দেখে আরাফাতের সঙ্গে ঝগড়ায় জড়ান আবদুর রহমান।

একপর্যায়ে সেখানে এসে উভয়ের মধ্যে বিরোধ মেটান প্রতিবেশী আরিফ হোসেন।পুলিশ জানায়, এর জেরে আরাফাত পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল দিবাগত রাত দুইটার দিকে আরিফের ওপর হামলা চালান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ

লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলো শ্রমিকদের, সাভার–আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ
পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকেরা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।অন্যদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে কয়েকটি নোটিশে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।চন্দ্রায় মহাসড়ক অবরোধ আজ সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন