advertisement

ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে: রিজভী

ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে: রিজভী
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে রাজধানীতে এ কথা বলেন
ফটো কার্ড প্রিন্ট

ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।আজ শনিবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল।আওয়ামী লীগের (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) নেতারা বিদেশে সুখেই আছেন উল্লেখ করে রিজভী বলেন, তাঁদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে।

এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভয় পায় না।রুহুল কবির রিজভী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনার গুম, খুনের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের সবাই রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের সবাই সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে মেঘনা গ্রুপ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে মেঘনা গ্রুপ এইচএসসির সাপ্লিমেন্টারি-পুনর্নিরীক্ষণের ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসির সাপ্লিমেন্টারি-পুনর্নিরীক্ষণের ফল কবে, জানালেন শিক্ষামন্ত্রী জলবায়ুর খবরে টাকার হিসাবই বেশি, নেই ক্ষতিগ্রস্ত মানুষের কথা: গবেষণা জলবায়ুর খবরে টাকার হিসাবই বেশি, নেই ক্ষতিগ্রস্ত মানুষের কথা: গবেষণা ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল
advertisement

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের সবাই

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের সবাই
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে আবেগঘন বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগাল দলের সবাই ৭ নম্বর জার্সি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে মেঘনা গ্রুপ

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে মেঘনা গ্রুপ
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্ববিদ্যালয় ও স্কুল–কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার। গতকাল শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেছেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগে ফার্স্ট রানারআপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন