গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রায় চার ঘণ্টা পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।অন্যদিকে শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার প্রায় ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে কয়েকটি নোটিশে বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে কারখানার ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।চন্দ্রায় মহাসড়ক অবরোধ আজ সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন।
সূত্র: প্রথম আলো

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ
শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী
শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়
২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন