চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার মীমাংসা করে দেওয়া এক যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম আরিফ হোসেন (৩০)। তিনি মোহনপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহনপুর এলাকার বাসিন্দা আবদুর রহমানের বসতঘরের দরজার সামনে প্রস্রাব করেন আরেক বাসিন্দা আরাফাত। বিষয়টি দেখে আরাফাতের সঙ্গে ঝগড়ায় জড়ান আবদুর রহমান।
একপর্যায়ে সেখানে এসে উভয়ের মধ্যে বিরোধ মেটান প্রতিবেশী আরিফ হোসেন।পুলিশ জানায়, এর জেরে আরাফাত পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে গতকাল দিবাগত রাত দুইটার দিকে আরিফের ওপর হামলা চালান।
সূত্র: প্রথম আলো

লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলো শ্রমিকদের,...
শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী
শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, কোন গাড়ি যেতে পারবে, কোনটি নয়
২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন