বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ি ‘জলসা’কে কেন্দ্র করে নতুন করে পারিবারিক সম্পত্তির বিরোধ সামনে এসেছে। বাড়িটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে ১৯৯৩ সালে করা একটি দানপত্রের (গিফট ডিড) বৈধতা চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তাঁর অভিযোগ, নিজের অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল।
বিষয়টি এখন মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন। গত সাত মাসে রামোলার করা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিও শুরু হয়েছে।সেদিন মৃত্যুর মুখে পড়েও ফিরে এসেছিলেন অমিতাভরামোলার অভিযোগ, শুরুতে ‘জলসা’র নিবন্ধন তাঁর নামেই হয়েছিলবিরোধের কেন্দ্রে রয়েছে বাড়িটির মালিকানা-সংক্রান্ত নথিতে অসংগতি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে বলে জানা গেছে।
কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম উল্লেখ আছে।
সূত্র: প্রথম আলো

ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা
৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা
এক চিকুনগুনিয়া রোগীর আত্মকাহিনি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন