১২ নভেম্বর, বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তখন কর্মদিবসের ব্যস্ত দুপুর। হঠাৎ করেই অনেক ব্যবহারকারী খেয়াল করলেন, তাঁরা আউটলুকে ই-মেইল খুলতে পারছেন না। কেউ নতুন মেইল পাঠাতে পারছেন না, আবার কেউ পাচ্ছেন না জরুরি বার্তা।
একই সঙ্গে অচল হয়ে পড়ে টিমসের ক্যালেন্ডারসহ বেশ কিছু ফিচার, শেয়ারপয়েন্ট এবং কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা।শুরুর দিকে মাইক্রোসফট জানিয়েছিল, সমস্যাটি শুধু আমেরিকা মহাদেশের ব্যবহারকারীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি স্বীকার করতে বাধ্য হয়, পৃথিবীর যেকোনো প্রান্তের ব্যবহারকারীরাই সাময়িক এই সমস্যায় পড়তে পারেন।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে অন্তত ৭৪টি দেশ ও অঞ্চল থেকে বিভ্রাটের খবর জমা পড়ে।
সূত্র: প্রথম আলো

মানুষের মতপ্রকাশ–বাক্স্বাধীনতা
নিশ্চিত ও নিবর্তনমূলক আইনে
গ্রেপ্তার বন্ধ করতে হবে
প্রথম আলো অনন্য উচ্চতায় রয়েছে, অপ্রতিদ্বন্দ্বী শুরু থেকেই
ছাদজুড়ে ঘাস, উঠানে জলাধার—গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের ভবন পেল বিশ্বসেরার স্বীকৃতি,...
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন