দেশীয় উদ্যোক্তাদের তৈরি পোশাক, জুতা, ব্যাগ, গয়না, প্রসাধনী, পাটপণ্য, হস্তশিল্প, ইলেকট্রনিকসহ নানা ধরনের পণ্য এক ছাদের নিচে কেনার সুযোগ আসছে।২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের এসএমই মেলায় চার শতাধিক উদ্যোক্তা তাঁদের প্রতিষ্ঠানের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে।
আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় প্রবেশ করতে কোনো টাকা লাগবে না।এসএমই ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ও তৈরি পোশাক, হারবাল পণ্য ও প্রসাধনী, অলংকার, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক ও রাবারজাত পণ্য, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন।মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, গরমিল ৭ খাতে
টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকা
পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন