গ্রামে তখন কার্তিক মাস মানেই অভাব-অনটনের দিন। ঘরে ঘরে খাবারের সংকট। সেই সময়ে প্রতিবেশী ও স্বজনদের অন্তত এক বেলা ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকে ৬০ বছর আগে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল এক আয়োজন। ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে শুরু হওয়া সেই আয়োজন এখন বিশাল মেজবান। এবার সেখানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে এ মেজবানের আয়োজন করা হয়। আজ শনিবার স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মেজবানে ত্রিশাল ছাড়াও ফুলবাড়ীয়া, ভালুকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নেন।
নানা শ্রেণি-পেশার, বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।নুরুদ্দীন খান, আয়োজকপ্রায় ৬০ বছর ধরে আয়োজনটি করছি।
সূত্র: প্রথম আলো

শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
প্রভাবশালীদের খুশি করার মানসিকতা থেকে বের হতে হবে পুলিশকে: বদিউল আলম মজুমদার
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার
পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে
আদানির বিদ্যুতের দাম কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন