advertisement

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে
ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ ও ভর্তি পরীক্ষা আয়োজনে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
ফটো কার্ড প্রিন্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু ও ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আজ রোববার ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আলোচনা হয়।

এ ছাড়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে ভর্তির আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ জন্য ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তিপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয় সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয় রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে চীনে উচ্চশিক্ষা: সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা চীনে উচ্চশিক্ষা: সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা
advertisement

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা
সমর্থকদের সঙ্গে মন্টানার বিজয়ী ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগ

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য থেকে তিন দশক পর প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। সাবেক দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা স্যাম ফোরস্ট্যাগ রিপাবলিকান প্রার্থী অ্যারন ফ্লিন্টকে হারিয়ে জয় পেয়েছেন। তাঁর এ জয়ে শুধু অঙ্গরাজ্যটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়নি, দাবানল মোকাবিলা ও সরকারি বনভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

৩২ বছর বয়সী ফোরস্ট্যাগ মন্টানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলো পুনর্গঠন, দাবানল প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং বনাঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নেতা হিসেবে ফোরস্ট্যাগ লোলো, বিটাররুট ও গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের প্রায় ৮০০ কর্মীর প্রতিনিধিত্ব করেছেন।

ফলে সরকারি বন ব্যবস্থাপনা ও দাবানল মোকাবিলার বিষয়ে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে।নির্বাচনের আগে ‘দ্য ওয়াইল্ড আইডিয়া’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোরস্ট্যাগ বলেন, নিয়ন্ত্রিতভাবে বন পোড়ানোর অনুমোদনপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরে

শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুরগোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরেলগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন