আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসে আক্রান্ত অনেকে বিছানা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা দুর্বলতা অনুভব করেন। এসব উপসর্গের একটি গুরুত্বপূর্ণ কারণ পোস্টুরাল হাইপোটেনশন, যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামেও পরিচিত। বসা বা শোয়া অবস্থা থেকে দাঁড়ানোর পর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেলে এ সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসে দীর্ঘদিনের স্নায়ুর ক্ষতি এর অন্যতম কারণ।
রক্তচাপের আকস্মিক পতনে বাড়ে অজ্ঞান হওয়া ও পড়ে যাওয়ার ঝুঁকি; তাই সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসা জরুরি।কারা বেশি ঝুঁকিতে?দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করা অনিয়ন্ত্রিত, বয়স বেশি কিংবা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি।
এ ছাড়া কিডনি বা হৃদ্রোগ, পানিশূন্যতা, রক্তস্বল্পতা ও উচ্চ রক্তচাপের কিছু ওষুধ সেবনও ঝুঁকি বাড়াতে পারে।কারণ ও উপসর্গউঠে দাঁড়ানোর সময় মাধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়ার প্রবণতা তৈরি হয়।
সূত্র: প্রথম আলো

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা
সন্ধ্যায় সারা দিনের খবর
জামালপুরে বোমাসদৃশ বস্তুর খবরে আতঙ্ক, পরে করা হয় নিষ্ক্রিয়
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই
সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন