advertisement

চীনের চেয়ে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়ার জন্য রাজীব গান্ধীকে কেন দায়ী করছেন জয়শঙ্কর

চীনের চেয়ে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়ার জন্য রাজীব গান্ধীকে কেন দায়ী করছেন জয়শঙ্কর
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ফটো কার্ড প্রিন্ট

কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে বিপুল আলোড়নের মধ্যেই তাঁর স্বামী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমালোচনায় মুখর হলেন ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গতকাল শনিবার রাজধানী দিল্লিতে এক বেসরকারি অনুষ্ঠানে তিনি বলেন, রাজীব গান্ধীর একটি ভুলের জন্য ভারত ও চীনের অর্থনৈতিক বৈষম্য এবং দুই দেশের অর্থনীতির ফারাক এতটা বেড়ে গেছে।সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ অংশ নিয়ে শনিবার জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী হয়ে রাজীব যদি আর্থিক সংস্কারের কাজে মনোযোগী হতেন, তা হলে চীনের সঙ্গে ভারতের অর্থনীতির ফারাক এত বিপুল হতো না।জয়শঙ্কর বলেন, আশির দশক পর্যন্ত ভারত ও চীনের আর্থিক মানদণ্ড প্রায় একই ধরনের ছিল।

দুই দেশের মাথাপিছু আয় কাছাকাছি ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সৌদি আরব ‘ভেঙে পড়ছে’: ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ‘ভেঙে পড়ছে’: ডোনাল্ড ট্রাম্প ডেট্রয়েটে বাসে উঠে পড়ল দুই ঘোড়া, কারণ কী ডেট্রয়েটে বাসে উঠে পড়ল দুই ঘোড়া, কারণ কী কানাডীয় প্রেমিকার বয়স ৬১ বছর জেনেই বিয়েতে বেঁকে বসলেন রাজস্থানের তরুণ কানাডীয় প্রেমিকার বয়স ৬১ বছর জেনেই বিয়েতে বেঁকে বসলেন রাজস্থানের তরুণ সুইজারল্যান্ডের রাজপথে পুরুষদের বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি সুইজারল্যান্ডের রাজপথে পুরুষদের বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ? কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ?
advertisement

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা

মন্টানা থেকে তিন দশক পর ডেমোক্র্যাটের হয়ে প্রতিনিধি পরিষদে সাবেক দাবানলযোদ্ধা
সমর্থকদের সঙ্গে মন্টানার বিজয়ী ডেমোক্র্যাট স্যাম ফোরস্ট্যাগ

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য থেকে তিন দশক পর প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। সাবেক দাবানলযোদ্ধা ও শ্রমিকনেতা স্যাম ফোরস্ট্যাগ রিপাবলিকান প্রার্থী অ্যারন ফ্লিন্টকে হারিয়ে জয় পেয়েছেন। তাঁর এ জয়ে শুধু অঙ্গরাজ্যটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়নি, দাবানল মোকাবিলা ও সরকারি বনভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

৩২ বছর বয়সী ফোরস্ট্যাগ মন্টানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা সংস্থাগুলো পুনর্গঠন, দাবানল প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং বনাঞ্চল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ন্যাশনাল ফেডারেশন অব ফেডারেল এমপ্লয়িজের নেতা হিসেবে ফোরস্ট্যাগ লোলো, বিটাররুট ও গ্যালাটিন ন্যাশনাল ফরেস্টে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের প্রায় ৮০০ কর্মীর প্রতিনিধিত্ব করেছেন।

ফলে সরকারি বন ব্যবস্থাপনা ও দাবানল মোকাবিলার বিষয়ে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে।নির্বাচনের আগে ‘দ্য ওয়াইল্ড আইডিয়া’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোরস্ট্যাগ বলেন, নিয়ন্ত্রিতভাবে বন পোড়ানোর অনুমোদনপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরে

শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুরগোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরেলগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জামালপুরে বোমাসদৃশ বস্তুর খবরে আতঙ্ক, পরে করা হয় নিষ্ক্রিয়

জামালপুরে বোমাসদৃশ বস্তুর খবরে আতঙ্ক, পরে করা হয় নিষ্ক্রিয়
সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়

জামালপুর শহরের ব্যস্ততম রেলওয়ে ওভারপাসের ওপর পড়ে ছিল লাল টেপে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু। সেটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বন্ধ করে দেওয়া হয় ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল।পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। এরপর ওভারপাসে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে এক ব্যক্তি রেলওয়ে ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল।নাজমুস সাকিব, ওসি, জামালপুর সদর থানা খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন