জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতুকে আবারও হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাঁকে মুঠোফোনে কল করে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির খবর জানানো হয়।
এমপি মাহমুদার সঙ্গে হুমকিদাতা তরুণ কণ্ঠের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠিয়েছে এনসিপি। দলটির বার্তায় বলা হয়েছে, ‘বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা আলম জাতীয় সংসদে অবস্থান করছিলেন।’কথোপকথনের রেকর্ডে আওয়ামী লীগের ওই সমর্থক এনসিপি নেত্রী চিকিৎসক মাহমুদা আলমকে বলছিলেন, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল।
ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ একপর্যায়ে তরুণ ওই আওয়ামী লীগ–সমর্থক মাহমুদাকে বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন।
সূত্র: প্রথম আলো

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ২৪ জেলায় ভোক্তা-অধিদপ্তরের অভিযান
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি তাওহীদ, লিটনও কাছাকাছি
চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনের
শ্রমিকদের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি
নারীদের জন্য গোলাপি রঙের ৩০ বৈদ্যুতিক বাস চালু করছে ইসলামাবাদ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন