গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এসআই মোসলেম আলীপুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের
শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘রাগ অঞ্জলি’
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মনিরুল ইসলাম
যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি: ব্যাটালিয়ন কম...
মিয়ানমারে জাতিগত নিধন
চালানো হয়েছে কি না, এ
সপ্তাহে আইসিজেতে রায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন