advertisement

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে

কোহলির সঙ্গে বন্ধুত্ব করে এখন কোটি টাকা মাশুল দিতে হচ্ছে ডু প্লেসিকে
সতীর্থ–বন্ধু বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি
ফটো কার্ড প্রিন্ট

বিয়ে করেছেন। সংসারও করছেন। কিন্তু জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক কোনটি, জিজ্ঞেস করলে হয়তো একটু অপ্রত্যাশিত উত্তরই দেবেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের দাবি, তাঁর জীবনের সবচেয়ে ব্যয়বহুল সম্পর্কের নাম বিরাট কোহলি!না, কোনো প্রেমের গল্প নয়। এখানে আবেগ আছে, বন্ধুত্ব আছে, আছে একধরনের বিলাসী নেশা। আর সেই নেশার নাম দামি ঘড়ি। ডু প্লেসির ভাষায়, কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’।

অর্থাৎ এমন একজন মানুষ, যাঁর সঙ্গে কয়েক মিনিট কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা বেড়ে যেতে বাধ্য। সমস্যা হলো, সেই ভালোবাসার মাশুল দিতে হয় নিজের পকেট থেকে!ফাফ ডু প্লেসি, ক্রিকেটার‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই।

এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতায় ডু প্লেসি বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান ৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে রেকর্ড গড়া দিন বাংলাদেশের বাবর রান করতে পারেন, ক্লাইম্যাক্স দিতে জানেন না বাবর রান করতে পারেন, ক্লাইম্যাক্স দিতে জানেন না অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব বাংলাদেশে ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা
advertisement

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও বরখাস্ত করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে মো. সুরুজামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বাসায় ফিরছিলেন, পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান

সাত বছরের মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামান (৩৫)। পথে মোটরসাইকেল থামিয়ে মেয়ের সামনেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট–সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত জামান ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। তিনি প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

নিহত জামানের চাচাতো ভাই মো. সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দিয়ে একটি জুতার দোকান থেকে জুতা কেনেন। পরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন।সাদেক বলেন, মজিদ মার্কেটের একটু সামনে কমিউনিটি ক্লিনিক–সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন জামানের পথ রোধ করেন। এ সময় তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এ সময় ছোট্ট মেয়ে সঙ্গে থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন