২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি। ক্যারিয়ারের ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক হোসেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে বরিশাল-রংপুর ম্যাচের চতুর্থ দিনটা বরিশাল ব্যাটসম্যান শেষ করেন ১২৫ রানে অপরাজিত থেকে।
পরের দিন ম্যাচের শেষ দিনে প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরি বানিয়ে মোসাদ্দেক আউট হলেন ঠিক ২৫০ রান করে।সেই মোসাদ্দেক পরের ম্যাচেই বিকেএসপির ৩ নম্বর মাঠে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের প্রথম ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের ইনিংসটাকে। খেললেন ২৮২ রানের এক ইনিংস, সেটিও মাত্র ৩০৯ বলে।
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রেকর্ড দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করার ৫৫তম উদাহরণ গড়ে মোসাদ্দেক বসে যান রঞ্জি, পন্সফোর্ড, হ্যামন্ড, হেনড্রেন, ব্র্যাডম্যান, মার্চেন্ট, উইকস, ওরেল, সিম্পসন, সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে।
সূত্র: প্রথম আলো

ভারতের জয় থামিয়েছিল নিউজিল্যান্ড, এবার নিউজিল্যান্ডের জয় থামাল ভারত
বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়
টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর
ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ ঝাড়লেন জামাল, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন